সোমবার, নভেম্বর ২, ২০২৬
বাংলাদেশের অর্থনীতি, ব্যবসা ও আর্থিক বিশ্বের নির্ভরযোগ্য সংবাদমাধ্যম
/ month
placeholder text
spot_img
সোমবার, নভেম্বর ২, ২০২৬

ডিএসইতে লেনদেনের শীর্ষে সোনালী আঁশ, দরবৃদ্ধিতে রতনপুর স্টিল

অর্থজগত প্রতিবেদন
সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস রোববার (১৮ অক্টোবর) দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনের শীর্ষে উঠে এসেছে সোনালী আঁশ। এদিন কোম্পানিটির ১৪ কোটি ৫৩ লাখ ৪২ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। অন্যদিকে, দরবৃদ্ধির শীর্ষে ছিল রতনপুর স্টিল এবং দরপতনের শীর্ষে অবস্থান করেছে শার্প ইন্ডাস্ট্রিজ।
ডিএসইর লেনদেনের তথ্য অনুযায়ী, দিনের মোট লেনদেনে দ্বিতীয় অবস্থানে রয়েছে আইপিডিসি। কোম্পানিটির ১২ কোটি ৫৯ লাখ ৫০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। ১২ কোটি ১০ লাখ ৮০ হাজার টাকার শেয়ার লেনদেন নিয়ে তৃতীয় অবস্থানে রয়েছে পেপার প্রসেসিং অ্যান্ড প্যাকেজিং (পিটিএল)।
লেনদেনের শীর্ষ দশ প্রতিষ্ঠানের তালিকায় আরও রয়েছে এশিয়াটিক ল্যাবরেটরিজ, সোনারগাঁও টেক্সটাইলস, পূবালী ব্যাংক, সায়হাম টেক্সটাইল মিলস, ইসলামী ইন্স্যুরেন্স, শার্প ইন্ডাস্ট্রিজ এবং ফার্স্ট প্রাইম ব্যাংক মিউচুয়াল ফান্ড।
এদিকে, দিনের দরবৃদ্ধির তালিকায় শীর্ষে ছিল রতনপুর স্টিল। কোম্পানিটির শেয়ারদর আগের কার্যদিবসের তুলনায় ৯ দশমিক ৫২ শতাংশ বা ৬০ পয়সা বেড়ে ৬ টাকা ৯০ পয়সায় দাঁড়িয়েছে।
দরবৃদ্ধির তালিকায় দ্বিতীয় অবস্থানে রয়েছে ফার্স্ট প্রাইম ব্যাংক মিউচুয়াল ফান্ড। দিন শেষে ফান্ডটির ইউনিটদর ৬ দশমিক ৯২ শতাংশ বা ২ টাকা বেড়ে ৩০ টাকা ৯০ পয়সায় দাঁড়িয়েছে। তৃতীয় অবস্থানে থাকা ফিনিক্স ফাইন্যান্স ফার্স্ট মিউচুয়াল ফান্ডের ইউনিটদর ৬ দশমিক ২৫ শতাংশ বা ২০ পয়সা বেড়ে হয়েছে ৩ টাকা ৪০ পয়সা।
দরবৃদ্ধির শীর্ষ দশ প্রতিষ্ঠানের অন্যগুলো হলো বিআইএফসি, সোনারবাংলা ইন্স্যুরেন্স, আইপিডিসি, বিডি ফাইন্যান্স, সামোরিতা হাসপাতাল, মিরাকল ইন্ডাস্ট্রিজ ও সোনালী লাইফ ইন্স্যুরেন্স। প্রতিষ্ঠানগুলোর শেয়ারদর যথাক্রমে ৫ দশমিক ৮৮, ৫ দশমিক ৭৪, ৫ দশমিক ১৫, ৪ দশমিক ৭২, ৪ দশমিক ৭০, ৪ দশমিক ৩৩ ও ৩ দশমিক ৬০ শতাংশ বেড়েছে।
অন্যদিকে, রোববার ডিএসইতে সবচেয়ে বেশি দর হারিয়েছে শার্প ইন্ডাস্ট্রিজ। কোম্পানিটির শেয়ারদর ৫ দশমিক ২২ শতাংশ বা ৭০ পয়সা কমে ১২ টাকা ৭০ পয়সায় নেমেছে।
দরপতনের তালিকায় দ্বিতীয় অবস্থানে থাকা আইসিবি এএমসিএল সোনালী ব্যাংক ফার্স্ট মিউচুয়াল ফান্ডের ইউনিটদর ৪ দশমিক ৮২ শতাংশ বা ৪০ পয়সা কমে ৭ টাকা ৯০ পয়সায় দাঁড়িয়েছে। তৃতীয় অবস্থানে থাকা সান লাইফ ইন্স্যুরেন্সের শেয়ারদর ৪ দশমিক ৪৭ শতাংশ বা ২ টাকা ৩০ পয়সা কমে হয়েছে ৪৯ টাকা ২০ পয়সা।
দরপতনের শীর্ষ দশ প্রতিষ্ঠানের অন্যগুলো হলো ন্যাশনাল পলিমার, অ্যাপোলো ইস্পাত, শুরউইড, রিজেন্ট টেক্সটাইল, ন্যাশনাল হাউজিং ফাইন্যান্স, গোল্ডেন সন ও ইনটেক। প্রতিষ্ঠানগুলোর শেয়ারদর যথাক্রমে ৪ দশমিক ২১, ৪ দশমিক ১৭, ৪ দশমিক ০০, ৩ দশমিক ৯২, ৩ দশমিক ৯১, ৩ দশমিক ৭৪ ও ৩ দশমিক ৬৪ শতাংশ কমেছে।

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -spot_img

সর্বাধিক পঠিত