সোমবার, নভেম্বর ২, ২০২৬
বাংলাদেশের অর্থনীতি, ব্যবসা ও আর্থিক বিশ্বের নির্ভরযোগ্য সংবাদমাধ্যম
/ month
placeholder text
spot_img
সোমবার, নভেম্বর ২, ২০২৬

সোনালী ব্যাংকের শীর্ষ ব্যবস্থাপনার অংশগ্রহণে সাইবার নিরাপত্তা সুশাসন কর্মশালা অনুষ্ঠিত

সাইবার নিরাপত্তা ঝুঁকি মোকাবিলা এবং ব্যাংকের তথ্যপ্রযুক্তি অবকাঠামোর সুরক্ষা জোরদারে সোনালী ব্যাংক পিএলসির শীর্ষ ব্যবস্থাপনার অংশগ্রহণে দিনব্যাপী সাইবার নিরাপত্তা সুশাসন কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার ‘টপ ম্যানেজমেন্ট অ্যাওয়ারনেস ওয়ার্কশপ অন সাইবার সিকিউরিটি গভর্ন্যান্স’ শীর্ষক কর্মশালায় ব্যাংকের চেয়ারম্যান মোহাম্মদ মাহবুবুর রহমান, ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মো. শওকত আলী খান, উপ-ব্যবস্থাপনা পরিচালক, মহাব্যবস্থাপক এবং তথ্যপ্রযুক্তি সংশ্লিষ্ট কর্মকর্তারা অংশ নেন।

দেশের সাইবার নিরাপত্তা প্রশিক্ষণ ও পেশাগত দক্ষতা উন্নয়ন বিষয়ক প্রতিষ্ঠান সাইবারফক্স ট্রেইন কর্মশালাটি পরিচালনা ও বাস্তবায়নে সহযোগিতা করে।

কর্মশালায় সাইবার নিরাপত্তা কৌশল ও নীতিমালা, ঝুঁকি ব্যবস্থাপনা, তথ্য ও ডিজিটাল অবকাঠামোর নিরাপত্তা, সাইবার আক্রমণ মোকাবিলায় প্রস্তুতি এবং নিয়ন্ত্রক সংস্থার নির্দেশনা ও পরিপালন বিষয়ে আলোচনা করা হয়।

ব্যাংকের সামগ্রিক সাইবার নিরাপত্তা নিশ্চিতে শীর্ষ ব্যবস্থাপনার কৌশলগত ভূমিকার ওপরও জোর দেওয়া হয়।

সোনালী ব্যাংক পিএলসি জানিয়েছে, দেশের ব্যাংকিং খাতে নিরাপদ, নির্ভরযোগ্য ও প্রযুক্তিনির্ভর আর্থিক সেবা নিশ্চিতে সাইবার নিরাপত্তা সচেতনতা বৃদ্ধি, দক্ষতা উন্নয়ন এবং তথ্যপ্রযুক্তি অবকাঠামো সুরক্ষায় এ ধরনের উদ্যোগ অব্যাহত থাকবে। সংবাদ বিজ্ঞপ্তি

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -spot_img

সর্বাধিক পঠিত