সোমবার, নভেম্বর ২, ২০২৬
বাংলাদেশের অর্থনীতি, ব্যবসা ও আর্থিক বিশ্বের নির্ভরযোগ্য সংবাদমাধ্যম
/ month
placeholder text
spot_img
সোমবার, নভেম্বর ২, ২০২৬

দুর্গাপূজার ছুটি সমন্বয়ে আজ ব্যাংক ও শেয়ারবাজার খোলা

অর্থজগত প্রতিবেদন
শারদীয় দুর্গাপূজা উপলক্ষে টানা পাঁচ দিনের ছুটির সমন্বয় করতে আজ শনিবার (১৭ অক্টোবর) দেশের সব তফসিলি ব্যাংক ও শেয়ারবাজারে স্বাভাবিক কার্যক্রম চালু থাকবে। নির্ধারিত সময়সূচি অনুযায়ী ব্যাংকিং ও শেয়ার লেনদেন কার্যক্রম পরিচালিত হবে।
দুর্গাপূজা উপলক্ষে আগামী ২০ থেকে ২২ অক্টোবর পর্যন্ত দেশের সব তফসিলি ব্যাংকে ছুটি থাকবে। এর সঙ্গে সাপ্তাহিক ছুটি যুক্ত হওয়ায় টানা পাঁচ দিনের বিরতি তৈরি হচ্ছে। এ পরিস্থিতিতে গ্রাহকদের ব্যাংকিং সেবা এবং শেয়ারবাজারের কার্যক্রমের ধারাবাহিকতা বজায় রাখতে আজ সাপ্তাহিক ছুটির দিনেও ব্যাংক ও শেয়ারবাজার খোলা রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বাংলাদেশ ব্যাংক গত রোববার জারি করা এক প্রজ্ঞাপনে ১৭ অক্টোবর শনিবার ব্যাংক খোলা রাখার নির্দেশনা দেয়।
এদিকে, আন্তর্জাতিক বাণিজ্য কার্যক্রম সচল রাখতে সমুদ্র, স্থল ও বিমানবন্দরে অবস্থিত ব্যাংকের শাখা ও বুথগুলোতে বিশেষ ব্যবস্থা নেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে। নির্দেশনা অনুযায়ী, ২০ থেকে ২২ অক্টোবরের সরকারি ছুটির পাশাপাশি ২৩ ও ২৪ অক্টোবরের সাপ্তাহিক ছুটির দিনেও এসব শাখা ও বুথে সীমিত পরিসরে আমদানি-রফতানিসংক্রান্ত ব্যাংকিং সেবা চালু রাখতে হবে। এ জন্য স্থানীয় প্রশাসন ও কাস্টমস কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয় করে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে ব্যাংকগুলোকে নির্দেশনা দেওয়া হয়েছে।

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -spot_img

সর্বাধিক পঠিত