সোমবার, নভেম্বর ২, ২০২৬
বাংলাদেশের অর্থনীতি, ব্যবসা ও আর্থিক বিশ্বের নির্ভরযোগ্য সংবাদমাধ্যম
/ month
placeholder text
spot_img
সোমবার, নভেম্বর ২, ২০২৬

বাংলাদেশের অর্থনৈতিক স্থিতিশীলতা রক্ষায় পাশে থাকবে মার্কিন ট্রেজারি বিভাগ – প্রধানমন্ত্রীর অর্থনৈতিক উপদেষ্টা

অর্থজগত প্রতিবেদন

বাংলাদেশের অর্থনৈতিক স্থিতিশীলতা ফিরিয়ে আনতে সহযোগিতার আশ্বাস দিয়েছে যুক্তরাষ্ট্রের ট্রেজারি বিভাগ। বিদ্যমান অর্থনৈতিক সংকট ও উচ্চ মূল্যস্ফীতি মোকাবিলায় সরকার কাজ করছে বলে মনে করছে আন্তর্জাতিক সংস্থাগুলোও। আগামী দুই থেকে তিন মাসের মধ্যে এসব সহযোগিতা পাওয়ার বিষয়ে অগ্রগতি হতে পারে।

বুধবার (১৪ অক্টোবর) সকালে ব্যাংককে মার্কিন ট্রেজারি বিভাগের কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেন বাংলাদেশের প্রতিনিধিদলের সদস্যরা। বৈঠক শেষে এ তথ্য জানান প্রধানমন্ত্রীর অর্থনৈতিক উপদেষ্টা ড. রাশেদ আল মাহমুদ তিতুমীর।

তিতুমীর বলেন, আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ), বিশ্বব্যাংক ও মার্কিন ট্রেজারি বিভাগ মনে করে, বাংলাদেশের বর্তমান অর্থনৈতিক সংকট এবং উচ্চ মূল্যস্ফীতির পরিস্থিতি উত্তরাধিকার সূত্রে পেয়েছে বর্তমান সরকার।

তিনি আরও বলেন, মধ্যপ্রাচ্যের সংঘাতের প্রভাবও দেশের অর্থনীতিতে পড়েছে। একই সঙ্গে বর্তমান সরকার বিদ্যমান সমস্যাগুলো সমাধানে আন্তরিকভাবে কাজ করছে বলে মনে করছে সংশ্লিষ্ট আন্তর্জাতিক সংস্থাগুলো।

প্রধানমন্ত্রীর অর্থনৈতিক উপদেষ্টার ভাষ্য অনুযায়ী, এসব বিষয় বিবেচনায় নিয়ে বাংলাদেশকে সহযোগিতা করার আশ্বাস দিয়েছে আইএমএফ, বিশ্বব্যাংক ও মার্কিন ট্রেজারি বিভাগ। আগামী দুই থেকে তিন মাসের মধ্যে প্রতিশ্রুত সহযোগিতা পাওয়ার বিষয়ে নিশ্চিত অগ্রগতি আসতে পারে বলে আশা করা হচ্ছে।

 

 

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -spot_img

সর্বাধিক পঠিত