অর্থজগত প্রতিবেন
ব্যাংক খাতের আর্থিক ক্ষতি কাটিয়ে উঠতে আগামী পাঁচ থেকে আট বছর সরকারকে প্রতিবছর বাজেট থেকে ৬০ হাজার কোটি টাকা বরাদ্দ দিতে হতে পারে বলে জানিয়েছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর মোস্তাকুর রহমান।
শনিবার (১০ অক্টোবর) ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে ওয়ান ব্যাংকের আয়োজনে বাংলা কিউআর লেনদেনের প্রচারণা অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
গভর্নর বলেন, তিনি দায়িত্ব নেওয়ার সময় দেখতে পান, ব্যাংক খাতের এক-তৃতীয়াংশ অর্থ চুরি হয়ে গেছে। এই ক্ষতি কাটিয়ে উঠতে আগামী পাঁচ থেকে আট বছর প্রতিবছর বাজেট থেকে বিপুল পরিমাণ অর্থ জোগান দিতে হবে।
তিনি বলেন, প্রতিবছর যে ৬০ হাজার কোটি টাকা ব্যাংক খাতের ক্ষতি পুষিয়ে নিতে ব্যয় করতে হবে, সেই অর্থ দিয়ে দুই কোটি পরিবারকে সহায়তা দেওয়া সম্ভব ছিল। এমনকি এই অর্থ দিয়ে দুটি পদ্মা সেতুও নির্মাণ করা যেত।
ব্যাংক খাত থেকে অর্থ লুটপাটের ঘটনাকে কেবল চুরি হিসেবে দেখার সুযোগ নেই উল্লেখ করে গভর্নর বলেন, লুটেরারা জনগণের অর্থ নিয়ে গেছে। এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থাও নেওয়া হচ্ছে


