সোমবার, নভেম্বর ২, ২০২৬
বাংলাদেশের অর্থনীতি, ব্যবসা ও আর্থিক বিশ্বের নির্ভরযোগ্য সংবাদমাধ্যম
/ month
placeholder text
spot_img
সোমবার, নভেম্বর ২, ২০২৬

রাষ্ট্রায়ত্ত ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানে ১১ নতুন ডিএমডি

অর্থজগত প্রতিবেদন
রাষ্ট্রায়ত্ত ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পর্যায়ে বড় পরিবর্তন এনেছে সরকার। মহাব্যবস্থাপক (জিএম) পদ থেকে পদোন্নতি দিয়ে ১১ জন কর্মকর্তাকে উপব্যবস্থাপনা পরিচালক (ডিএমডি) হিসেবে নিয়োগ ও বিভিন্ন প্রতিষ্ঠানে পদায়ন করা হয়েছে। বৃহস্পতিবার (৮ অক্টোবর) অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগ এ-সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করে।
পদোন্নতিপ্রাপ্ত কর্মকর্তাদের মধ্যে রয়েছেন রূপালী ব্যাংক পিএলসির মোহাম্মদ শাহেদুর রহমান, অগ্রণী ব্যাংক পিএলসির মোহাম্মদ ফজলুল করিম, বাংলাদেশ কৃষি ব্যাংকের আবু সাঈদ মো. রওশনুল হক এবং জনতা ব্যাংক পিএলসির মো. আব্দুল মতিন। তাঁদের নিজ নিজ প্রতিষ্ঠানে ডিএমডি পদে পদায়ন করা হয়েছে।
এ ছাড়া বাংলাদেশ কৃষি ব্যাংকের মহাব্যবস্থাপক আশরাফুজ্জামান খানকে রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকের ডিএমডি করা হয়েছে। রূপালী ব্যাংকের মো. ইকবাল হোসেন খাঁকে জনতা ব্যাংকে এবং একই ব্যাংকের শিকদার ফারুক এ আজমকে রূপালী ব্যাংকের ডিএমডি পদে পদায়ন করা হয়েছে।
অন্যদিকে, অগ্রণী ব্যাংকের মহাব্যবস্থাপক শাহীনূর সুলতানাকে বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংকের ডিএমডি করা হয়েছে। বেসিক ব্যাংক পিএলসির মো. হাসান ইমামকে সরকারি বিনিয়োগ প্রতিষ্ঠান ইনভেস্টমেন্ট করপোরেশন অব বাংলাদেশের (আইসিবি) ডিএমডি হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। সোনালী ব্যাংকের দুই মহাব্যবস্থাপক মো. জামান মোল্লা ও সাফায়েত হোসেন পাটওয়ারীকে একই ব্যাংকের ডিএমডি পদে পদোন্নতি দেওয়া হয়েছে।
আর্থিক প্রতিষ্ঠান বিভাগের প্রজ্ঞাপন অনুযায়ী, রাষ্ট্রায়ত্ত বাণিজ্যিক ব্যাংক, বিশেষায়িত ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলোর ব্যবস্থাপনা পর্যায়ে নিয়োগ, পদোন্নতি ও পদায়নসংক্রান্ত নীতিমালার আওতায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আদেশটি জনস্বার্থে জারি করা হয়েছে এবং তা অবিলম্বে কার্যকর হওয়ার কথা বলা হয়েছে।
ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলোর গুরুত্বপূর্ণ ব্যবস্থাপনা পদে এসব নিয়োগের ফলে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর প্রশাসনিক ও পরিচালন কাঠামোয় নতুন দায়িত্ব বণ্টন হবে। তবে এ পদোন্নতির ফলে ব্যাংকগুলোর কার্যক্রম, সুশাসন ও সেবার মানে কী ধরনের পরিবর্তন আসে, তা নির্ভর করবে নতুন দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের কর্মপরিকল্পনা ও বাস্তবায়নের ওপর।

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -spot_img

সর্বাধিক পঠিত